কারাগারে মারা গেলেন পুতিনের কট্টর সমালোচক নাভালনি
প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৪২ পিএম

গত এক দশকে রাশিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য বিরোধী নেতা ও পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনি মারা গেছেন। মৃত্যুর সময় তিনি আর্কটিক সার্কেলের কারাগারে বন্দি ছিলেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রুশ কারা কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর সমালোচক হিসেবে বিবেচনা করা হয় নাভালনিকে। বিভিন্ন রাজনৈতিক মামলায় ১৯ বছর কারাগারে ছিলেন তিনি।

গত বছরের শেষের দিকে তাকে একটি আর্কটিক পেনাল কলোনিতে স্থানান্তরিত করা হয়। এটিকে বলা হয় রাশিয়ার সবচেয়ে কঠিন জেলগুলোর মধ্যে একটি।

ইয়ামালো-নেনেৎস জেলার জেল কর্তৃপক্ষ বলেছে, শুক্রবার হাঁটার পরে তিনি ‘অসুস্থ বোধ করেছিলেন’। মুহূর্তেই তিনি জ্ঞান হারান। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft