গ্যাটকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশুনানি ৬ মার্চ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:০৭ পিএম

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৫ আসামির বিরুদ্ধে চার্জগঠন শুনানির জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার তিন নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেনের আদালতে মামলাটির চার্জগঠনের শুনানির দিন ধার্য ছিল।

এদিন বিএনপি প্রধানের পক্ষে আংশিক শুনানি করেন তার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার। এরপর শুনানি মুলতবি রাখার জন্য সময়ের আবেদন করেন আইনজীবী। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ৬ মার্চ দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া ও হান্নান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft