বিএনপির ১৭ নেতাকর্মীকে কারাদণ্ড দিয়েছে আদালত
প্রকাশ: রোববার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১০:১৩ পিএম আপডেট: ২৪.১২.২০২৩ ১০:১৭ পিএম

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম আজ রোববার এক রায়ে রাজধানীর কলাবাগান থানায় করা নাশকতার মামলায় বিএনপির ১৭ নেতাকর্মীকে দুই ধারায় দুই বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সাইদুর রহমান সাঈদ, মো. সাইফুল, মো. শ্যামল ভূঁইয়া, মো. মিলন শেখ, মো. জামিল ইসলাম, মো. মাহবুবুর রহমান নয়ন, মো. হোসেন আলী, শেখ স্বাধীন মুসলিম, মো. আ. মান্নান ভূঁইয়া, মো. জামাল খান, মো. মোস্তফা শরীফ টিপু, মো. জাহাঙ্গীর হোসেন, মো. আব্দুর রহিম, মো. নাদিম আহম্মেদ পাভেল, মো. মেহেদী হাসান বিল্লাল, মো. ওবায়দুল ইসলাম সৈকত ওরফে সুজন, মো. কামাল হোসেন।

২০১৮ সালের ২০ সেপ্টেম্বর নাশকতার অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় মামলাটি করে পুলিশ। পরে ঢাকার সিএমএম আদালতে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। 

এদিকে, আজ দুই মামলায় ঢাকার পৃথক দুই আদালত ২৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। এনিয়ে একদিনের ৪৬ জনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft