মেহেরপুরে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৯:১৪ পিএম

মেহেরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ বোতল ফেন্সিডিলসহ সুমন আলী নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। রবিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের আজিম উদ্দিনের ইটভাটার কাছ সুমনকে আটক করা হয়। 

আটক সুমন আলী বুড়িপোতা মন্ডল পাড়া গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। 

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আজিম উদ্দিনের ইটভাটার সামনে পাকা রাস্তার উপর থেকে সুমনকে আটক করে। 

এসময় তার নিকট থেকে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft