গাইবান্ধা পলাশবাড়ীতে হরতালের সমর্থনে ৫টি বাস-ট্রাক ভাঙচুর
গাইবান্ধা প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৯:৫৪ পিএম

বিএনপি জামায়াতের ডাকা হরতালে আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধার পলাশবাড়ীতে একটি যাত্রীবাহী বাস, দুইটি পণ্যবাহী ট্রাক ও দুইটি ড্রাম ট্রাক ভাঙচুর করেছে পিকেটাররা। দুপুর সাড়ে ১২ টা থেকে একটার মধ্যে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই জুনদহ এলাকায় অবস্থান নেয় বিএনপি ও সহযোগি সংগঠনের শতাধিক নেতাকর্মী। দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া থেকে গাইবান্ধাগামী ফরহাদ স্পেশাল নামের যাত্রীবাহী একটি বাস থামায় পিকেকেটাররা। পরে যাত্রীদের নামিয়ে দিয়ে তারা বাসে ভাঙচুর চালায়। এতে কেউ আহত হয়নি। 

এরপর একই স্থানে আশা রংপুরগামী দুটি পণ্যবাহী ট্রাক ও দুটি ড্রাম ট্রাকে ভাঙচুর চালায় তারা। এ সময় ট্রাকের চালকরা নেমে গিয়ে রক্ষা পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশকে লক্ষ্য করে পিকেটাররা ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়ে। এতে বিএনপি কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পলাশবাড়ী উপজেলা বিএনপির কোন কর্মীর বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন, পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) লাইছুর রহমান। 

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকরাউন্ড টিয়ালশেল ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সেই সাথে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft