নিখোঁজের পর পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৮:২৪ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধায় নিখোঁজের দুইদিন পর পুকুরের পানিতে ভেসে উঠল হাজেরা বেগম (৪০) নামে এক নারীর লাশ।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। হাজেরা বেগম ওই এলাকায় মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, হাজেরা বেগম বেশকিছু ধরে মানসিক সমস্যায় ভুকছিল। এর পর দুইদিন ধরে নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে রাতে পুকুরে পরে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন।

এবিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দিলে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft