বাগেরহাটের ফেরি থেকে নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৬:০১ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলমান ফেরি থেকে নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধ ফজলুল হক (৭০) এর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ সোমবার ভোরে ফেরির পল্টুনের পাশ দিয়ে ভাসমান অবস্থায় এই মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। পরে নিহতের মরদেহ মোরেলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস। আইনগত প্রক্রিয়া শেষ পুলিশ নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

গত শুক্রবার (০৮ ডিসেম্বর) রাত ১১ টার দিকে মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ফেরি পারাপারের সময় ওই বৃদ্ধ নদীতে পড়ে ডুবে যান।

নিখোঁজ ফজলুল হক পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মোরেলগঞ্জের ওয়ার হাউজ ইনস্ট্রাক্টর প্রবীর দেবনাথ বলেন, ঘটনার পরপরই নিখোঁজ ফজলুল হককে উদ্ধারে অভিযান শুরু করি। নদীর গভীরতা ও স্রোতের কারণে আমরা ওই বৃদ্ধকে খুঁজে পাইনি। পরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুদ্দিন বলেন, নদীতে পড়ে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আমরা নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft