বিয়ে করলেন বলিউড অভিনেতা কুণাল ঠাকুর
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৫:৫৩ পিএম

‘অ্যানিম্যাল’ ছবিতে রাশমিকা মান্দানার বাগদত্তার চরিত্রে অভিনয় করেন অভিনেতা কুণাল ঠাকুর। তবে এবার পর্দায় নয়, বাস্তবজীবনেই সাত পাকে বাঁধা পড়লেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে নৃত্যশিল্পী ও অভিনেত্রী মুক্তি মোহনকে বিয়ের রাতে লাল ও সাদা লেহেঙ্গায় অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। স্ত্রীর সঙ্গে বিশেষ দিনে ট্যুইনিং করেই পোশাক পরেছিলেন কুণাল। লাল ও সাদা কাজ করা জমকালো লেহেঙ্গা পরেছিলেন তিনি।

মুক্তি ও কুণাল বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘তোমার মধ্যে আমি আমার ঐশ্বরিক সংযোগ খুঁজে পাই; তোমার সঙ্গে আমার ভাগ্যের মিলন হতোই। ঈশ্বর, পরিবার এবং বন্ধুদের আশীর্বাদের জন্য কৃতজ্ঞ। আমাদের পরিবার আনন্দিত এবং স্বামী এবং স্ত্রী হিসেবে আমাদের এগিয়ে যাওয়ার জন্য আপনার আশীর্বাদ চাই।’ হ্যাশট্যাগে লেখা হয়, ‘কুণাল কো মিলি মুক্তি’।

জনপ্রিয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার শক্তি মোহন তার বোনের বিয়ের ছবি রিপোস্ট করেন নিজের প্রোফাইলে। লেখেন, ‘আমার ছোট্ট গোলুর বিয়ে হয়ে গেল। মনে হচ্ছে আমার হৃদয়ের একটা টুকরো তোমার সঙ্গে চলে গেল। খুব আনন্দিত তোমাদের জন্য। খুব মিস করব মুক্তি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft