কোরিয়ায় প্রশিক্ষণ মহড়া চলাকালে আমেরিকার যুদ্ধবিমান বিধ্বস্ত
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৫:০৪ পিএম

আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ মহড়া চলাকালে আমেরিকার একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানটির নাম এফ-১৬। তবে যুদ্ধবিমানটি থেকে পাইলট নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন। 

রয়টার্স বলেছে, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ১৭৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গুনসানের একটি বিমান ঘাঁটি থেকে যুদ্ধবিমানটি উড়েছিল। পরে সেটি পিত সাগরে বিধ্বস্ত হয়।

রয়টার্স আরও জানিয়েছে, দুর্ঘটনার আগেই পাইলট জরুরি বর্হিগমনের মাধ্যমে বাইরে বের হয়ে আসেন। পরে তাঁকে উদ্ধার করা হয়।

আমেরিকার যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া নতুন কোনো ঘটনা নয়। এর আগে গত মে মাসে আরেকটি এফ–১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সেটিও বিধ্বস্ত হয়েছে প্রশিক্ষণের মহড়া চলাকালে। 

এ ছাড়া গত বছরের নভেম্বরে জাপানের ইয়াকুশিমা দ্বীপের উপকূলে একটি আমেরিকার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। সেই দুর্ঘটনায় ৬ মার্কিন সেনা নিহত হয়েছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft