মনোহরগঞ্জ থানায় নতুন ওসি হানিফ সরকারের যোগদান
মোঃ সামছুল আলম, কুমিল্লা দক্ষিন জেলা প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৪:৪৭ পিএম আপডেট: ১১.১২.২০২৩ ৪:৫৯ পিএম

মনোহরগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে গতকাল  যোগদান করলেন হানিফ সরকার। তিনি মনোহরগঞ্জ থানার ২৩ তম অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করলেন।

থানা পুলিশ সুত্রে জানা যায় -আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ করার লক্ষ্যে নির্বাচন কমিশনারের চাহিদার আলোকে সারা দেশে ৬ মাসের বেশি থানায় অবস্থানরত অফিসার ইনচার্জ (ওসি)দেরকে বদলির সুপারিশ করেন। এরই ভিত্তিতে গত ৭ডিসেম্বর কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে তিনি (হানিফ সরকার)আজ মনোহরগঞ্জ থানায় যোগদান করেন।

জানা যায়-হানিফ সরকার নরসিংদী সদর উপজেলার আবদুল মালেক সর্দারের ছেলে। তিনি ২০০৬সালে বাংলাদেশ পুলিশে যোগদান করার পর থেকে (পুলিশের) বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।দাম্পত্য জিবনে তিনি ২কন্যা সন্তানের জনক।

মনোহরগঞ্জ থানায় যোগদান করার পর গতকাল তিনি সাংবাদিকদের সাথে আলাপচারিতায় বলেন,মনোহরগঞ্জ থানায় যে কয়দিন দায়িত্ব পালন করবো,আমি যাতে সততার ও সুন্দর ভাবে দায়িত্ব পালন করতে পারি সে জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এর আগে কুমিল্লার লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন।
মনোহরগঞ্জ থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি)সফিউল আলম গতকাল বাঙ্গরা থানায় ওসি হিসেবে যোগদান করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft