চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় ২ শিশু নিহত
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৫:১১ পিএম

কক্সবাজারের চকরিয়ায় ট্রেন দেখতে যাওয়ার পথে বাসচাপায় এক প্রবাসীর ২ সন্তান নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত অপর এক শিশুকে উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের ডুলাহাজারা ইসলামিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

এদিকে দুর্ঘটনার পর সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি চলাচলের ব্যবস্থা করেন। 

নিহত দুই শিশু হলো ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের সৌদি প্রবাসী নাসির উদ্দিনের কন্যাশিশু সাবা রহমান (৮) ও আবদুর রহমান (৬) । আহত হয় আবদুল গফুরের কন্যাশিশু নুসরাত জাহান (৫)।

স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজারগামী ট্রেন দেখতে ঘর থেকে বের হয় তিন ভাইবোন। এ সময় মহাসড়ক পার হতে গিয়ে কক্সবাজারগামী একটি বাস তিনজনকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যায় ভাইবোন সাবা রহমান ও আবদুর রহমান। এ সময় আহত হয় চাচাতো বোন নুসরাত জাহান।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি ইন্সপেক্টর ইকবাল বাহার জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহত দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft