ফিলিপাইনে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ১৭
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৮:০৮ পিএম

ভয়াবহ বাস দুর্ঘটনায় ফিলিপাইনে ১৭ জন নিহত হয়েছে। বাসটি পাহাড় থেকে খাদে পড়ে গেলে এ ঘটনা ঘটে। বুধবার (৬ ডিসেম্বর) দেশটির কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। খবর গালফ নিউজ

প্রাদেশিক দুর্যোগ এজেন্সির প্রধান রোডারিক ট্রেইন বলেন, বাসটি দুর্যোগ প্রবণ এলাকা হ্যামটিক পৌরসভার দিকে যাওয়ার পথে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে। 

ট্রেইন বার্তা সংস্থা এএফপিকে জানান, আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুত্বর। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত আরও চারজনের অবস্থা স্থিতিশীল। 

স্থানীয়রা জানান, চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পাহাড় থেকে খাদে পড়ে যায়। এদিকে দেশটির সরকার দুর্ঘটনার শিকার ব্যক্তিদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেন। 

তিনি ফেসবুক পোস্টে বলেন, এটি খুবই হৃদয় বিদারক ঘটনা। 

ট্রেইন জানান, উদ্ধারকর্মীরা আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার কাজ চালিয়েছে যাচ্ছে এবং বাসটি সরিয়ে নেওয়ার কাজ চলছে। তবে আরও কোনো মৃতদেহ আছে কিনা তার জন্য সকাল পর্যন্ত আমরা উদ্ধার অভিযোগ অব্যাহত রাখব। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft