মাদারীপুরে প্রবাসী যুবকের ওপর সন্ত্রাসী হামলা
মাদারীপুর প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৮:০৩ পিএম

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের সৌদি প্রবাসী কাদের আকনের উপরে অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মাদারীপুর শহরের ভুইয়া বাড়ি সড়ক হয়ে রিকশা যোগে পুরান বাজার যাবার সময় আগে থেকে ওত পেতে থাকা থাকা একদল সন্ত্রাসী সুযোগ বুঝে আক্রমণ চালিয়ে প্রবাসী কাদেরকে গুরুতর আহত করে। 

এ সময় তার কাছে থাকা ১০ লক্ষ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে ভুক্তভোগী কাদের আকন বলেন, আমি ছেলেকে বিদেশ পাঠাবো বলে ১০ লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে যাওয়ার সময় আমার উপরে হামলা চালিয়ে আহত করে আমার সব টাকা নিয়ে যায় সন্ত্রাসীরা। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে স্থানীয় শাখাওয়াত আকন বলেন, দুষ্কৃতিকারীরা কাদের আকনের উপরে হামলা করে তাকে গুরুতর আহত করেছে এবং সাথে থাকা টাকা নিয়ে গেছে।আমরা এলাকাবাসী এর বিচার চাই। 

ইউপি সদস্য আমির হোসেন বলেন,আমি শুনেছি কাদের আকনকে মেরে আহত করেছে ওদের বিচার হওয়া উচিত।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এসএম সালাউদ্দিন আহমেদ জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft