কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনালের নির্মাণ কাজের পরিদর্শনে মেয়র তাপস
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৭:৩০ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের জন্য গত অক্টোবর মাস থেকে বালু ভরাটের কাজ শুরু করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।কাজের অগ্রগতি পরিদর্শন করতে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় কাঁচপুরে আসেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

কাঁচপুরে বালু ভরাটের কাজ ঘুরে দেখেন,পরে কাজের অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের মেয়র তাপস বলেন, আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের জন্য আমরা চারটি স্থান নির্ধারণ করেছি। এরই মধ্যে কাঁচপুরে একটি টার্মিনালের কাজ শুরু হয়েছে। আমি খুব আনন্দিত আমরা যেভাবে আশা করেছিলাম ওইভাবেই কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এরই মধ্যে বালু ভরাটের কাজ প্রায় শেষ হয়েছে। বাকি কাজ নির্ধারিত সময়েই শেষ হবে। পাশাপাশি আমরা সীমানা প্রাচীরের কাজ শুরু করবো এবং কিছু অবকাঠামোর নির্মাণ কাজ করতে হবে। এর আগে আমরা পরিবহন মালিকদের সঙ্গে বসবো কি ধরনের অবকাঠামো নির্মাণ করলে তাদের কার্যক্রম পরিচালনা করতে সহজ হবে। পুরো কাজটাই আমরা নিজস্ব অর্থায়নে চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, কাঁচপুরে নগর আন্তঃজেলা বাস টার্মিনালকে কীভাবে আধুনিক টার্মিনালে পরিণত করা যায় সে লক্ষ্যে আমরা কাজ করবো। আমরা যদি এখানে ১৬ জেলার বাস স্থানান্তর করতে পারি তাহলে ঢাকা শহরের যানজট অনেকটাই কমে যাবে। এছাড়া বাস চলাচলও অনেকটাই শৃঙ্খলার মধ্যে চলে আসবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft