১৮তম শিক্ষক নিবন্ধনে আবেদন প্রায় ১৮ লাখ
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৭:২৯ পিএম

২০২৪ সালের জানুয়ারি মাসে হতে পারে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন প্রায় ১৮ লাখ প্রার্থী।

আজ বুধবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক আবদুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, স্কুল, স্কুল পর্যায়-২ এবং কলেজ পর্যায় মিলিয়ে প্রায় ১৮ লাখ প্রার্থী নিবন্ধন পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছন। তবে, নির্দিষ্ট সংখ্যা জানাতে অপরগতা প্রকাশ করেছেন এনটিআরসিএর এ পরিচালক।

গত ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী আবেদন শুরু হয় ৯ নভেম্বর থেকে। যা চলে ৩০ নভেম্বর পর্যন্ত।

প্রিলিমিনারিতে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের। এ ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০। প্রতিটি প্রশ্নের মান ১, আর ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর করে কাটা পড়বে।

এনটিআরসিএ সূত্র জানায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের পরিস্থিতি কোন দিকে যায়, তা দেখে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্ধারিত হবে। তাই নির্বাচনের আগে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে, নির্বাচনের পর সহিংসতার আশঙ্কা না থাকলে আগামী জানুয়ারি মাসেই এ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft