নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৪:১৮ পিএম আপডেট: ০৫.১২.২০২৩ ৪:২০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা সড়কের কবরস্থান সংলগ্নে রাস্তার উপরে অবৈধ ভাবে ড্রেজারের পাইপ বসিয়ে বেরিকেট দিয়ে মেঘনা নদী থেকে বালু ফেলছে একটি মহল। 

সেই বেরিকেটের সঙ্গে ধাক্কা লেগে গতকাল সোমবার রাত সাড়ে ৯ টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনা আশিক (২২) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং সুমন (২০) নামে এক যুবক মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন। 

দূর্ঘটনার খবর পেয়ে আহত সুমনকে স্থানীয়রা উদ্ধার করে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করেন। 

নিহত আশিক ধরাভাঙ্গা গ্রামের হান্নান মিয়ার ছেলে এবং আহত সুমন একই গ্রামের জামাল হোসেন ছেলে। এঘটনায় নিহত আশিকের পরিবারে শোকের মাতম চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft