নেতৃত্ব সঙ্কটের ভয়ে বিএনপি ভোটে আসছে না: কৃষিমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৪:১৩ পিএম

আলোচনা, স্বতন্ত্র ও স্বাধীন নিবার্চন কমিশনসহ নানাভাবে বিএনপিকে নিবার্চনে আনার চেষ্টা করেছে সরকার। কিন্তু এরপরও নেতৃত্ব সঙ্কটের ভয়ে তারা নিবার্চনে অংশ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।  

আজ মঙ্গলবার সকালে রাজধানীর ফার্মগেইট কৃষি গবেষণা কাউন্সিলে আয়োজিত বিশ্ব মৃত্রিকা দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 

এ সময় কৃষি মন্ত্রী বলেন, আগামী নিবার্চন হবে। বিএনপি না এলে কী করা যাবে? তাদের নেতা নেই। তারকে জিয়া মামলার আসামি, নিবার্চন করতে পারবে না। বিএনপি জিতলেও নেতৃত্ব কার হাতে যাবে এটি বড় সঙ্কট। 

তিনি বলেন, তারেক জিয়া চায় না অন্য কারো হাতে নেতৃত্ব যাক। তাই সব দিক থেকে তারা আবারও ২০১৪ ও ২০১৮ সালের মতো বর্বরতার পথে গেছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft