প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৪:০৬ পিএম

মোংলায় মিছিলে অংশ নেয়ার অভিযোগে যুবদল নেতা নাজমুল তালুকদার মিঠুন (৩২)কে গ্রেফতার করেছেন পুলিশ। গত রাতে (সোমবার দিবাগত রাত ১টার) পৌর শহরের কুমারখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে নাজমুলকে থানায় নিয়ে নির্যাতনের অভিযোগে উঠেছে পুলিশের বিরুদ্ধে। যদিও পুলিশ উত্থাপিত এ অভিযোগ অস্বীকার করেছেন।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন জানান, নাশকতা মামলার আসামী নাজমুলকে সোমবার রাতে কুমারখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। নাজমুলসহ কয়েকজন কুমারখালী এলাকায় সরকার বিরোধী কার্যক্রম ও বিএনপি দলীয় কর্মসূচীর মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। নাজমুলকে গ্রেফতারের পর থানায় নিয়ে মারধর করা হয়েছে বলে এমন অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন ওসি সামসুদ্দীন।
মিছিলের মত শান্তিপূর্ণ কর্মসূচীতে অংশ নেয়ার অভিযোগে পুলিশ নেতা-কর্মীকে গ্রেফতার করে নির্যাতন চালিয়ে ফ্যাসিজম উস্কে দিচ্ছেন। এমতাবস্থায় সৃষ্ট উদ্ভুত পরিস্থির দায় পুলিশকেই নিতে হবে।
এছাড়া তিনি আরো বলেন, পুলিশ যেখানে রাষ্ট্রীয় বাহিনী হিসেবে সকল দলকে সমান দৃষ্টিতে দেখে শান্তিপূর্ণ রাজনৈতিক সহবস্থান সৃষ্টি করবেন, তা না করে উল্টো রাষ্ট্রের হয়ে বিএনপির মত একটি বড় ও প্রধান বিরোধী দলকে দমন-পীড়ন চালাচ্ছেন। আমি পুলিশের এমন আচরণ ও কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পুলিশকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার আহবাণ জানাচ্ছি।