বরিশালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৩:৫২ পিএম

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আরও ২ জন রোগীর মৃত্যু হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের দৈনন্দিন রিপোর্টে এই তথ্য জানা গেছে। 

গত ২৪ ঘণ্টায় শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালীর বাউফলের ফাতিমা (২৩) এবং বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. শানুর (৭০) মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত জানুয়ারি থেকে শের-ই বাংলা মেডিকেলে ১৫৪ জনসহ বরিশাল বিভাগে ১৯৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হল। 

এদিকে সব শেষ তথ্য অনুযায়ী সোমবার বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন ২৯৪ জন রোগী। এর মধ্যে শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন ৯৭ জন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft