ঢাকার ২০ আসনে ২২৯ প্রার্থী
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১০:৪৭ পিএম

দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে রাজধানী ঢাকার ২০টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২২৯ প্রার্থী। ঢাকা বিভাগীয় কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার নির্ধারিত সময়ের আগে রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। তালিকা ঘেটে দেখা গেছে, ঢাকার ২০টি আসনের মধ্যে সবচেয়ে কম মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা-২ আসনে।

এ আসনে মাত্র পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর সর্বোচ্চ ২১টি মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা-৫ আসনে। এর পরে আছে ঢাকা-১৪ ও ঢাকা-১৮ আসন। এই দুই আসনে ১৬ জন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া ঢাকা-১ আসনে ১০ জন, ঢাকা-৩ আসনে ৯ জন, ঢাকা-৪ আসনে ১৩ জন, ঢাকা-৬ আসনে ১১ জন, ঢাকা-৭ আসনে ১১ জন, ঢাকা-৮ আসনে ১৪ জন, ঢাকা-৯ আসনে ১৩, ঢাকা-১০ আসনে ১১ জন, ঢাকা-১১ আসনে ১০ জন, ঢাকা-১২ আসনে ৮ জন, ঢাকা-১৩ আসনে ১১ জন, ঢাকা-১৫ আসনে ৮ জন, ঢাকা-১৬ আসনে ৭ জন, ঢাকা-১৭ আসনে ১৩ জন, ঢাকা-১৯ আসনে ১৩ এবং ঢাকা-২০ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জামা দিয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft