মনোনয়নপত্র জমা দিলেন ড. আনোয়ার খাঁন
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৭:২৬ পিএম

আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পর মনোনয়নপত্র জমা দিতে এসে হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসায় শিক্ত হলেন লক্ষীপুর-১ রামগঞ্জ আসনের সাংসদ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ড. আনোয়ার হোসেন খাঁন।
এসময় সড়কের দুইপাশের সাধারণ জনতা তাকে হাত নেড়ে অভিবাদন জানান। একই সাথে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। পতিমধ্যে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী মোটর শোভাযাত্রা নিয়ে তার সাথে যুক্ত হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় রামগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিতে ঢাকা থেকে রামগঞ্জে আসার সময় উপজেলার কাটাখালি এলাকায় ফুলেল সংবর্ধণা দেয়া হয় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও রামগঞ্জ আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খাঁনকে।
এসময় ড. আনোয়ার হোসেন খাঁন বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আমার উপর আস্থা রেখেছেন। আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আসন্ন নির্বাচনে নৌকাকে জয়ী করতে হবে। আমি এলাকায় অনেক আগে থেকেই সমাজসেবায় নিয়োজিত ছিলাম। আগামীতে বৃহৎ পরিসরে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। নির্বাচনে বিজয়ী হয়ে অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই। এলাকাবাসী সঙ্গে নিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে আশাবাদী।
এসময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক ও শ্রমিকলীগসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের শত শত মোটরসাইকেল ও বাদ্যযন্ত্রের গাড়ী বহরের শোভাযাত্রার মাধ্যমে রামগঞ্জ পৌর শহরের উপর দিয়ে কয়েকটি ইউনিয়নের ভোটারদের সাথে দেখা করতে যান।