প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৭:১৮ পিএম

একতরফা নির্বাচন বর্জন, আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার বামজোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের ১নং রেলগেট এলাকা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে বাম গণতান্ত্রিক জোট এর সমন্বয়ক ও বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা সদস্য কাজী আবু রাহেন শফিউল্যা খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, বিপ্লবী কমিউনিস্টলীগ জেলা সাধারন সম্পাদক রেবুতি বর্মন, বাসদ জেলা আহবায়ক কমরেড গোলাম রব্বানী, সিপিবি জেলা সাধারন সম্পাদক কমরেড মোস্তফিজুর রহমান, সিপিবি জেলা কমিটির সদস্য আব্দুল্যা আাদিল নান্নু, বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য এ্যাড নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
বক্তারা একতরফা নির্বাচন বর্জন, আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, ঘোষিত তফসিল বাতিল, নেতাদের বিরুদ্ধে মামলা হয়রানি বন্ধ, গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি মেনে নেওয়া, নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানো এবং সর্বজনীন রেশন চালুসহ বিভিন্ন দাবি জানান।