বিএনপির শাহজাহান ওমর আ. লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৬:৪৫ পিএম

মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে এসে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) অনলাইনে তিনি মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও।

শাহজাহান ওমরকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার জন্য ঝালকাঠি-১ এর রিটার্নিং অফিসার বরাবর আওয়ামী লীগের সভাপতির স্বাক্ষরিত একটি চিঠিও পাঠানো হয়। 

যেখানে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (প্রো ১৯৭২) এর আর্টিক্যাল-১৬ (২) ও ১৬ (৩) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় সংসদ নির্বাচনী এলাকা-১২৫, ঝালকাঠি-১ এলাকায় মুহাম্মদ শাহজাহান ওমরকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে। 

অতএব, মুহাম্মদ শাহজাহান ওমরকে জাতীয় সংসদ নির্বাচনী এলাকা-১২৫, ঝালকাঠি-১ এ ‘নৌকা’ প্রতীক বরাদ্দ প্রদান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। 

এর আগে বুধবার (২৯ নভেম্বর) বিকেলে এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদের তাকে জামিন দেন। এরপর সন্ধ্যা ৬টায় কাশিমপুর কারাগার থেকে শাহজাহান ওমরকে মুক্তি দেয়া হয়। 

গত ৪ নভেম্বর রাজধানীর একটি বাসা থেকে সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে ৪ দিনের রিমান্ডে পাঠান আদালত। এরপর গত ৯ নভেম্বর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিনে প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ সদস্য হত্যা ও অগ্নিসংযোগের নির্দেশদাতা হিসেবে করা মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft