ঘিওরে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুস সালাম
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৬:৪১ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ- ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. আব্দুস সালাম।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৪ টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিনুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, উপজেলা নিবার্চন কর্মকর্তা  মোসাঃ ফেরদৌসী বেগম, ঘিওর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলীম মিন্টু, সাধারন সম্পাদক হামিদুর রহমান আলাই, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি শচীন্দ্র নাথ মিত্র প্রমূখ।

মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুস সালাম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। প্রধানমন্ত্রীর গত ১৫ বছরের উন্নয়ন, সুশাসন ও সেবার ওপর আস্থা রেখে এই নির্বাচনেও জনগণ নৌকাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে ক্ষমতা নিয়ে আসবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft