ঝালকাঠি-১ আসনের নৌকায় প্রার্থীর পক্ষে মনোনয়ন ক্রয়
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৫:৩৮ পিএম আপডেট: ২৮.১১.২০২৩ ৫:৪০ পিএম

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামিলীগের দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে রিটার্নিং অফিসার রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর কাছ থেকে এই ফরম ক্রয় করা হয়।

রাজাপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজ আক্তার লাইজু দলীয় মনোনয়ন পাওয়া আলহাজ্ব বজলুল হক হারুন এর পক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে এই ফরম ক্রয় করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খলিফা, তারেক শাহিন মৃধা, সাবেক অধ্যক্ষ ও জেলা পরিষদ সদস্য গোলাম বারি খান, সাবেক প্রধান শিক্ষক নুর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আসলাম হোসেন মৃধা, উপজেলা যুব মহিলালীগ সভাপতি নাজনীন পাখি, সাবেক ভাইস চেয়ারম্যান চন্দ্র শেখর হালদার, সাবেক গালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক কামাল সহ দলীয় নেয়া কর্মীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft