ঘিওরে ট্রলির চাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৫:২৫ পিএম

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের তেরশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

এ সময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা ট্রলির চালক ও মোটরসাইকেল চালককে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয় বলে জানান চিকিৎসক।

নিহত ২২ বছরের আসিবুল মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুর রহমান জানান, ঘিওর উপজেলার তেরশ্রী নামক স্থানে সকাল ৮টার দিকে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও ট্রলি জব্দ করে ঘিওর থানা পুলিশ হেফাজতে আনা হয়েছে। পরবর্তী আইনত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft