কাপাসিয়ায় সমবায় সমিতির ই প্রশিক্ষণ অনুষ্ঠিত
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৫:০৮ পিএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সমবায় অফিস এর উদ্যোগে দক্ষ সমবায়ী ও সফল সমবায় সমিতি গঠনে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি প্রকল্পের আওতায় সমিতির  সদস্যদের মান উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম গোলাম মোর্শেদ  খান,উপজেলা সমবায় অফিসার মোঃ সিরাজুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আজিজ মিয়া প্রমুখ। 

উক্ত ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহণ করেন উপজেলার বিভিন্ন ইউনিয়নে সমবায় সমিতির সদস্যবৃন্দ। উল্লেখ্য, কাপাসিয়া সমবায় বিভাগ সমিতির সার্বিক উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। যাতে সদস্যদের অর্থনৈতিকভাবে লাভবান হতে সহায়ক ভূমিকা পালন করবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft