শার্শায় ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসীয় গ্রেপ্তার
মোঃ মানিক হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ১:০৮ এএম আপডেট: ১৪.১১.২০২৩ ১:১২ এএম

যশোরের শার্শায় ১৮ কেজি গাঁজা সহ বাবলুর রহমান বাবু নামে এক মাদক ব্যবসীয় কে আটক করেছে শার্শা থানা পুলিশ।
গতকাল সোমবার ভোর রাতে শার্শা থানার ছোট মান্দারতলা গ্রাম থেকে কুখ্যাত মাদক পাচারকারী আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তার হওয়া বাবলুর রহমান বাবু বেনাপোল পোট-থানাধীন বোয়ালিয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) এসএম আকিকুল ইসলাম জানান, আটককৃত আসামী বাবু বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।