প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৪:৫৯ পিএম

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমি মনে করি স্বাস্থ্যসেবায় আমাদের বড় চ্যালেঞ্জ জনবল ঘাটতি। আমরা জনবল তৈরির চেষ্টা করছি। এটা মেটাতে অনেক সময় লাগে।’
সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সায়মা ওয়াজেদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে বিজয় ও বাংলাদেশ বিশ্বে প্রথম কালাজ্বরমুক্ত এবং ফাইলেরিয়ামুক্ত ঘোষিত হওয়া উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগে হাসপাতালে ৩০ হাজার বেড ছিল, এখন ৭০ হাজার বেড হয়েছে। ৭০ হাজার বেডকে যদি পরিচালিত করতে হয় তাহলে অনেক জনবল প্রয়োজন। মেডিকেল কলেজসহ নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। প্রশিক্ষিত জনবল দরকার, এটার ঘাটতি আছে।’