রাশ্মিকার ৬ সেকেন্ডের ভিডিও ভাইরাল
অমিতাভ বচ্চনের প্রতিবাদ
প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৪:২২ পিএম আপডেট: ০৬.১১.২০২৩ ৪:৩৮ পিএম

সোশ্যাল মিডিয়ায় সদ্য ভাইরাল হয়েছে কালো পোশাকে রাশ্মিকা মন্দানার একটি ভিডিও। তবে সত্যি সত্যি যাকে দেখা যাচ্ছে তিনি রাশ্মিকা নন। এটি প্রযুক্তির কারসাজি। আর এই বিষয়টি এক সাংবাদিক প্রথমে নজরে আনেন। এবার সেই বিষয় নিয়ে সরব হলেন খোদ অমিতাভ বচ্চন।

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, একটি ডিপ নেকলাইন কালো পোশাক পরে এলিভেটরে ঢুকছেন রাশ্মিকা। অভিষেক নামে এক সাংবাদিক খুঁজে বের করেছেন আসল ভিডিওটি।

এই ভিডিওটি আসলে জারা প্যাটেল নামে একজনের ভিডিও। এই জারা প্যাটেল ইনস্টাগ্রামের একজন পরিচিত মুখ। আর এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন অমিতাভ।

অভিষেকের এই ভিডিওটিকে রিটুইট করে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘এই ঘটনাটা শক্তভাবে আইনি ব্যবস্থা নেয়া উচিত।’

প্রসঙ্গত, ‘গুডবাই’ সিনেমাতে একসঙ্গে কাজ করেছেন রাশ্মিকা ও অমিতাভ বচ্চন।

এদিকে  রণবীর কাপুরের সঙ্গে রাশ্মিকার অভিনীত ‘অ্যানিম্যাল’ মুক্তির অপেক্ষায়। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

ভিডিও লিংক: https://twitter.com/AbhishekSay/status/1721088692675072009?ref_src

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft