পবিত্র ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ১:০৪ পিএম আপডেট: ০৬.১১.২০২৩ ১:১৮ পিএম

সৌদি আরবের  মক্কায় নগরীতে পবিত্র ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওমরাহ পালন শেষে তিনি দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ দোয়া করেছেন।


গতকাল রোববার মধ্যরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় তাঁর ছোট বোন শেখ রেহানাও ওমরাহ পালন করেন।

ওমরাহ পালন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৌদি আরবের রয়েল প্যালেসে নিয়ে যাওয়া হয়। গতকাল মদিনার মসজিদে নববীতে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর রওজা জিয়ারত শেষে রাতেই তিনি মক্কার উদ্দেশে রওনা করেন।

আজ সোমবার সৌদি আরবের জেদ্দায় ইসলামে আন্তর্জাতিক নারী বিষয়ক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft