গ্রেপ্তার যুবদল নেতারা বাড়িতে বোমা বানাতেন: ডিবি হারুন
প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৬:২৮ পিএম

কেন্দ্রীয় যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক আল মাসুদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পর তারা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি। পুলিশের দাবি, গত ২৭ থেকে ৩১ অক্টোবরের নাশকতা এবং ২৮ অক্টোবর পুলিশকে লক্ষ্য করে বোমা ফাটিয়েছে যুবদলের কেন্দ্রীয় এই তিন নেতা।

ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ দাবি করেন, এই যুবদল নেতারা কারিগর দিয়ে তাদের বাড়িতে বোমা বানাতেন। তারা ১৯৯৯ সাল থেকে বোমা বানান বলে স্বীকারোক্তি দিয়েছেন। শনিবার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ডিবি প্রধান এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে হারুন বলেন, তারা গত ২৭ তারিখ বিভিন্ন জায়গায় বোমা ফাটিয়েছেন। এছাড়া পরদিন ২৮ তারিখেও বিভিন্ন জায়গায় পুলিশকে উদ্দেশ্য করে বোমা নিক্ষেপ করেছেন। তারা এসব বোমা বিভিন্নজনের হাতে দিয়েছেন কি না কিংবা আগামী ৫ নভেম্বরকে কেন্দ্র করে এসব বোমা বিভিন্নজনকে সরবরাহ করেছেন কি না আমরা এসব খতিয়ে দেখব।

তিনি দাবি করেন, তারা ডিবিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গান পাউডার ও একোস্টিক ওয়ান মিলে এসব বোমা তৈরি করতেন। সেগুলো আগামী ৫ ও ৬ নভেম্বর বিস্ফোরণের পরিকল্পনা ছিল। এর বাইরে আর কেউ বানাচ্ছে কি না সেটা পুলিশ দেখছে। কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft