মিডিয়া থেকে সরে যাওয়া নিয়ে নতুন তথ্য দিয়েছে লুবাবা
প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৬:২৬ পিএম

সম্প্রতি সামাজিক মাধ্যমে নেটিজেনদের দ্বারা ট্রলের শিকার হচ্ছে শিশুশিল্পী সিমরিন লুবাবা। এতে মানসিকভাবে বেশ বিপর্যস্ত সে। বিষয়টি নিয়ে শঙ্কিত তার পরিবার। এরকম চলতে থাকলে লুবাবাকে মিডিয়া থেকে সরিয়ে নেবেন বলে জানিয়েছিলেন তারা। এবার মিডিয়া থেকে সরে যাওয়া নিয়ে নতুন তথ্য দিয়েছে লুবাবা।

মিডিয়া থেকে সরে যাওয়া ঠিক হবে না উল্লেখ করে এক ভিডিও সাক্ষাতকারে লুবাবা বলে, ‘আমি চিন্তা করে দেখলাম, এমনটা ঠিক হবে না। ভারতের মানুষরা চায় একটা মানুষ এগিয়ে যাক। কিন্তু বাংলাদেশের মানুষরা তা চায় না। ঘুড়ি যদি নিচে টান দেয়া হয় তাহলে সেটি কিন্তু ওপরে চলে যায়, নিচে নামে না। আপনাকে সেই ঘুড়িটাই হতে হবে।’

লুবাবার ভাষায়, ‘‘একটা ছোট্ট কথা যে এভাবে ছড়িয়ে যাবে, তা আমি ভাবিনি। এই ছোট্ট জিনিস নিয়ে এত ট্রল করা হচ্ছে—এটা লজ্জার ও অবাক করার বিষয়। স্কুলে বা বাইরে গেলেই শুনতে হচ্ছে ‘কেন্দে দিয়েছি’। এটা শুনে কষ্ট লাগে। ছোট্ট একটা ভুলের জন্য যে মানুষ এভাবে টিজ করবে ভাবিনি।’’

এই শিশু সেলিব্রেটির কথায় ‘আমাকে সবাই বলে, আমি পাকনা পাকনা কথা বলি। আবার বলে আমি ঠিকভাবে কথা বলতে পারি না। আমি কোন দিকে যাব। আমি যে ভুলটা করেছি, এটা যে এভাবে ভাইরাল হয়ে যাবে তা ভাবিনি। সবাই যখন টিজ করে তখন তো একটু কষ্ট লাগবেই।’

এর আগে লুবাবার মা জাহিদা ইসলাম সংবাদমাধ্যমকে বলেছিল, ‘আমার মেয়ের বয়স অনেক কম। এখনই যে ধরনের অনলাইন বুলিংয়ের শিকার হয়েছে, তা বড়রাই গ্রহণ করতে পারে না। আমি মা হয়ে সেটা বুঝতে পারছি। মেয়েটা ডিপ্রেশনে ভুগছে। যদি এমন চলতে থাকে তাহলে দ্রুতই তাকে মিডিয়া থেকে সরিয়ে নিতে হবে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft