আখাউড়ায় যুবকের প্যান্টের পকেটে মিলল ইয়াবা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৫:৩২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ সীমান্ত এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ মো. রাব্বি মিয়া (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ওই যুবকের প্যান্টের পকেট থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া রাব্বি দক্ষিণ মিনারকোট গ্রামের কবির মিয়ার ছেলে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, ইয়াবা কেনা-বেচার খবরে মিনারকোট এলাকায় অভিযান চালানো হয়।

এসময় সন্দেহভাজন যুবকের প্যান্টের পকেট তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়। গ্রেপ্তার হওয়া যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

এর আগেও তার নামে একটি মামলা ছিলো। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft