প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৪:৪৬ পিএম

''পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি' এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বকশীগঞ্জ থানা কার্যালয় প্রাঙ্গণে সকাল ১০টায় র্যালি উদ্ধোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল সুমন কান্তি চৌধুরী।
বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল সুমন কান্তি চৌধুরী।
আলোচনা সভায় উপজেলা আ:লীগের প্রচার সম্পাদক মিরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীন বেগম, জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক, বগারচর ইউপি চেয়ারম্যান মাসুম প্রামাণিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিকব্যক্তিসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।