ধর্ম প্রতিমন্ত্রীকে জনগণ প্রত্যাখ্যান করেছেন: মোস্তফা আল মাহমুদ
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ৯:১৫ পিএম

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ ধর্ম প্রতিমন্ত্রীকে ইঙ্গিত করে বলেছেন, টানা তিন মেয়াদে ক্ষমতায় থেকেও মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে পারেনি। তাই সাধারণ জনগণ তাকে প্রত্যাখ্যান করেছেন।

আজ শুক্রবার (০৩ নভেম্বর) সন্ধ্যার দিকে জামালপুরের ইসলামপুর পৌর শহরের কাচারিপাড়া পৌর জাতীয় পার্টির কার্যালয়ে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় এমপি ফরিদুল হক খানকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আসলে উনার জনপ্রিয়তা নেই। যদি জনপ্রিয়তাই থাকতো তাহলে একই দলের ৮ থেকে ১০জন প্রার্থী কিভাবে হয়। তারা সবাই দাবি করছেন জনসমর্থন নিয়ে এগিয়ে যাচ্ছেন। আসলে ( আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী) তাদের অবস্থা ঠুনঠুনে।

জাপা নেতা মোস্তফা আল মাহমুদ বলেন, ‘ইসলামপুরবাসী লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। ইতিমধ্যে জাতীয় পার্টি প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে শক্তিশালী অবস্থা সৃষ্টি করেছে। আগামীতে জনগণ যদি সুযোগ পায়, তবে লাঙ্গল প্রতীকই ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হবে, এতে কোনো ধরনের সন্দেহ নেই।

কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, হারুনুর রশিদ হারুন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ ও জুয়েল সরকারসহ আরও অনেকেই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জামালপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft