লক্ষ্মীপুর নেওয়া হচ্ছে হিমুর মরদেহ
প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ৫:৩৩ পিএম

রাজধানীতে জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে অভিনেত্রী হোমায়রা হিমুর মরদেহ তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে নেওয়া হচ্ছে।

আজ শুক্রবার দুপুরের দিকে হিমুর মরদেহ বহনকারী গাড়ি লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা হয়। সেখানে তার মায়ের কবরের পাশে শায়িত হবেন ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী।

এদিন জুমার নামাজের পর চ্যানেল আইয়ের মসজিদে হিমুর জানাজা হয়। এতে হিমুর সহকর্মীরা অংশ নেন।

এরপর তার মরদেহ চ্যানেল আই চত্বরে নেওয়া হয়। সেখানে তাকে শ্রদ্ধা জানানো হয়। অভিনয়শিল্পী সংঘের নেতারাসহ হিমুর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শেষ বিদায় জানান।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিমুর রহস্যজন মৃত্যু হয়। উত্তরায় নিজ বাসায় তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

জনপ্রিয় এই অভিনেত্রী টিভি নাটকে নিয়মিত মুখ ছিলেন। ছোটপর্দার পাশাপাশি ‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।

১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় এই অভিনেত্রীর জন্ম হয়। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে নাট্য জগতে প্রবেশ করেন হিমু।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিনোদন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft