প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ৫:২৯ পিএম

মানিকগঞ্জের ঘিওরে জেল হত্যা দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকালে দলীয় কার্যালয়ে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল আলিম মিন্টু। সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাই এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইকরামুল ইসলাম খবির, আতোয়ার রহমান, আলী ইকবাল বাহার শামীম, সাংগঠনিক সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, দপ্তর সম্পাদক মশিউর রহমান প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।
পরে দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৩ নভেম্বর জেলহত্যায় সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।