বগুড়ার সেলিম হোটেলকে ভ্রাম্যমান আদালতের ১ লাখ টাকা জরিমানা
বগুড়া প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৫:৩৪ পিএম

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য রান্না ও মজুদের দায়ে বগুড়ার সেলিম হোটেলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ২৬ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযানে এই জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় থাকা কর্মকর্তারা বলেন, সেলিম হোটেলের রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কা র ছিল। এই অবস্থায় সেখানে অবস্থায় খাদ্যদ্রব্য রান্না ও মজুদ করতে দেখা যায়। রেস্টুরেন্টের রেফ্রিজারেটরে কাঁচা ও রান্না করা খাবারসহ পঁচা-বাসী খাবার যথাযথ লেবেল সংযোজন ছাড়াই মজুদ করা হয়। খাবারের হোটেল করার জন্য বাধ্যতামূলক যে নিবন্ধন দরকার ছিল, তাও ছিল না সেলিম হোটেলের। 

এ সব অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে সেলিম হোটেল কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয়। একই সাথে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার দেওয়া দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, মনিটরিং কর্মকর্তা মো. আসলাম উদ্দিন, নিরাপদ খাদ্য পরিদর্শক রাম চন্দ্র সাহা, ভবেশ রায়সহ আরও অনেকে। বগুড়া জেলা পুলিশ সদস্যরা এই ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বগুড়া   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft