বগুড়ায় কারারক্ষীর রহস্য জনক ভাবে লাশ উদ্ধার
বগুড়া প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৯:৪৫ পিএম

একরামুল হক নামে বগুড়া কারাগারের এক রক্ষীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কারাগারের দুই নম্বর ফটকের অদূরে একটি ড্রেনের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর লাশটি উদ্ধারের জন্য সদর থানায় খবর দেওয়া হয়। 

বগুড়া কারাগারের জেইলর ফরিদুর  রহমান রুবেল জানিয়েছেন, নিহত কারারক্ষী একরামুল হক নওগাঁর বদলগাছি এলাকার বাসিন্দা। গত ১৯ অক্টোবর দিবাগত রাত ১ টা থেকে কারাগারের ২ নম্বর ফটকে তার ডিউটি ছিল। কিন্তু স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে দুই নম্বর ফটকের কাছে করতোয়া নদীর সাথে সংযুক্ত একটি ড্রেনের মধ্যে। 

এরপর লাশটি উদ্ধারের জন্য সদর থানায় জানানো হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে বিকেল ৫টা পর্যন্ত সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায় নি। এ ব্যাপারে বিস্তারিতভাবে পরে জানানো হবে। 

এ বিষয়ে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, আজ বিকেল ৪টার দিকে সেখানে ওই কারারক্ষীর মরদেহ পড়ে আছে বলে জানানো হয় । মরদেহটি উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বগুড়া   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft