পেরুর বিপক্ষে ম্যাচে আরো একটি রেকর্ড নিজের করে নিলেন মেসি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৮:১২ পিএম

বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে সর্বোচ্চ গোলদাতা হিসেবে যৌথভাবে লুইস সুয়ারেজের সঙ্গে এতদিন শীর্ষে ছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। এইবার সুয়ারেজকে পিছনে ফেলে সেই রেকর্ড এককভাবে নিজের করে নিয়েছেন মেসি। দক্ষিণ আমেরিকা অঞ্চলে সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। 

গতকাল বুধবার এস্তাদিও ন্যাসিওনাল দেল পেরু স্টেডিয়ামে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও পেরু। এই ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল করেন মেসি। 

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে মেসির গোলসংখ্যা হলো ৩১টি। ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড খেলেছেন ৬৩ ম্যাচ। আর ৬২ ম্যাচে ২৯ গোল করে দ্বিতীয়স্থানে আছেন সুয়ারেজ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft