ইসলামপুরে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে আটক ১
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৫:৩০ পিএম

জামালপুর  ইসলামপুরে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে একজন আটক করেলে ইসলামপুর থানা পুলিশ। 

অভিযোগে জানা যায়, ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের ছোট দেলিপাড় পূর্ববামনা গ্রামের আজির উদ্দিন মন্ডলের বাক ও শ্রাবণ প্রতিবন্ধী মেয়ে (৩৬) গত ১৩ অক্টোরব সন্ধ্যায় একই এলাকার মৃত খালেকের ছেলে আবুল শেখ(৬০) এর মুদির দোকানে পান ক্রয় করতে গেলে- আবুল শেখ(৬০) বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণ করে। 

এ ঘটনায় গত ১৮অক্টোবর ভোক্তভোগী ধর্ষিতার মা নাজমা বেগম বাদী হয়ে ইসলামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অভিযোগ দায়ের করে। 

অভিযোগ পেয়ে ইসলামপুর থানা পুলিশ বুধবার রাতেই অভিযান চালিয়ে ধর্ষক আবুল শেখ (৬০) কে তার নিজ বাড়ি মুদির দোকান থেকে আটক  করে।

এ ব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সুমন তালুকদার জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামী আবুল শেখকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জামালপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft