অভিমান ভেঙে ‘টাইগার ৩’ সিনেমায় সালমান-অরিজিৎ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৫:২২ পিএম আপডেট: ১৯.১০.২০২৩ ৫:২৬ পিএম

বক্স অফিসে রাজত্ব ফিরে পেতে মরিয়া বলিউড অভিনেতা সালমান খান। অনুরাগীদের ধারণা, ‘টাইগার-৩’ ছবি দিয়ে ক্যারিয়ারের হারানো জৌলুশ ফিরে পাবেন ভাইজান। এরই মধ্যে সিনেমাটির টিজার ও ট্রেলার প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। 

সালমান ভক্তদের জন্য আজ এসেছে নতুন খবর, দীর্ঘ ৯ বছরের দ্বন্দ্ব মিটিয়ে সালমান খানের ছবিতে গান গাইছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। ‘টাইগার থ্রি’তে থাকছে অরিজিতের গান।

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অরিজিতের গানটির একটি দৃশ্য শেয়ার করেছেন অভিনেতা। সেখানে কালো শার্ট-প্যান্টে দেখা গেছে অভিনেতাকে। সঙ্গে সানগ্লাস। সালমানের সঙ্গে ক্যাটরিনাকে দেখা গেছে রঙিন পোশাকে। গানের শিরোনাম, ‘লেকে প্রভু কা নাম’।

ক্যাপশনে সালমান লিখেছেন, ‘প্রথম গানের প্রথম ঝলক। ও হ্যাঁ, এটা আমার জন্য অরিজিৎ সিংয়ের প্রথম গান।’

‘টাইগার থ্রি’ পরিচালনা করেছেন মনিশ শর্মা। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ছবিতে সালমান ক্যাটরিনা ছাড়াও আছেন, ইমরান হাশমি, রিভাথি, রণবীর সুরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা সহ অনেকে। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। ১২ নভেম্বর মুক্তি পাবে ‘টাইগার থ্রি’।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিনোদন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft