সরাইলে বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষন
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৮:২৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৮ বছর বয়সি এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত মো. হামিদ ঠাকুরের বয়স ৫৮ বছর। গতকাল মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে আজ বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগী ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

মামলা সূত্র ও সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, দক্ষিণ কুট্টাপাড়া এলাকার হামিদ ঠাকুর তার নিজ বাড়ির সামনেই একটি মুদি দোকান পরিচালনা করেন। বুদ্ধি প্রতিবন্ধী ওই মেয়েটিকে তিনি নাতিন ডাকতেন। প্রায়ই তিনি মেয়েটির গায়ে হাত দিতেন। 

তিন মাসে আগে একবার তাকে ধর্ষণের চেষ্টা করেন। লোকলজ্জায় বিষয়টি কাউকে বলা হয়নি। মঙ্গলবার রাত পৌণে নয়টার দিকে টাকার লোভ দেখিয়ে সোলেমান ঠাকুর নামে এক ব্যক্তির রান্না ঘরে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করা হয়। 

বিষয়টি জানতে পেরে মেয়েটির পরিবারের পক্ষ থেকে থানা পুলিশকে অবহিত করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্রাহ্মণবাড়িয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft