হাসপাতালে হামলার জেরে বাইডেনের সঙ্গে আরব নেতাদের বৈঠক বাতিল
প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৭:২৭ পিএম

ইসরায়েল গাজার একটি হাসপাতালে ভয়াবহ বিমান হামলা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জর্ডানের আম্মানে অন্যান্য নেতাদের মধ্যে একটি শীর্ষ বৈঠক বাতিল করা হয়েছে। 

এনডিটিভি জানিয়েছে, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি ঘোষণা করেছেন, আজ বুধবার জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বাইডেনের শীর্ষ সম্মেলন বাতিল করা হয়েছে। তিনি বলেন, ‘যখন যুদ্ধ ও গণহত্যা বন্ধের সিদ্ধান্ত হবে, শীর্ষ সম্মেলন তখনই অনুষ্ঠিত হবে।’

ইসরায়েলের সেনাবাহিনী গাজার একটি হাসপাতালে বোমা হামলা চালিয়ে ৫ শতাধিকেরও বেশি লোককে হত্যা করায় পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে। এমতাবস্থায় জর্ডান পূর্ব ঘোষিত এই সম্মেলন বাতিল করে।

ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াই শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে এ সম্মেলন নতুন জীবনের সঞ্চার করবে বলে আশা করা হয়েছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft