হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৫:৪৮ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় আঃ মজিদ (৬৫) নামে এক বাক ও শ্রবণ প্রতিবন্ধি ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের উপজেলার কারবালা দিঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আঃ মজিদ হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের মৃত কিচমত আলী ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রেল লাইনের ধারে বসে ছিলেন আঃ মজিদ। তিনি কানে কম শুনতেন, চোখে কম দেখতেন। কারবালা দিঘির পাড় এলাকায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী গামী একটি লোকাল ট্রেন তাকে ধাক্কা দেয়। 

এতে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  লালমনিরহাট  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft