সপ্তাহ পার হতেই মারা গেলেন ১০৪ বছরে স্কাই ডাইভ করা সেই নারী
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ১০:৪২ এএম

বিশ্ব রেকর্ড গড়ার আট দিন পর মারা গেলেন ১০৪ বছরে স্কাই ডাইভ করা যুক্তরাষ্ট্রের শিকাগোর বাসিন্দা ডরোথি হফনার। সোমবার (৯ অক্টোবর) নিজ বাসায় ঘুমের মধ্যে মারা যান তিনি। সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস

এর আগে গত ১ অক্টোবর ইলিনয় অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে সাড়ে ১৩ হাজার ফুট ওপর থেকে ঝাঁপ দিয়েছিলেন তিনি। তবে কোন বিশ্ব রেকর্ড গড়তে নয়, নিজ ইচ্ছার বশেই এই ঝাঁপ দিয়েছিলেন তিনি। 

এমনটাই জানান ডরোথির ঘনিষ্ঠ বন্ধু জো কনেন্ট। তিনি একজন নার্স যে ডরোথিকে ৫ বছর থেকে চিনতেন। ডরোথি থাকে নাতি হিসেবে পরিচয় দিত।

তিনি বলেন, ‘তিনি এমন কেউ ছিলেন না যিনি বিকেলেই ঘুমিয়ে যাবেন কিংবা কোনো কাজ, ডিনার বা অন্য কোনো কিছুতে দেরিতে উপস্থিত হবেন। সবখানেই তিনি ছিলেন স্বতঃস্ফূর্ত।’ 

কনেন্ট আরও জানান, সফলভাবে অবতরণের পর গিনেস বুক অব ওয়ার্ল্ডে নথিভুক্ত হওয়ার জন্য একটি আবেদন করেছিলেন ডরোথি। অবশেষে আট দিনের মাথায় ঘুমের মধ্যেই মারা গেছেন তিনি। 

১৯১৮ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করেছিলেন ডরোথি।  ২০১৮ সালে তিনি ১০০ বছর পূর্তি উপলক্ষে ১০ হাজার ফুট ওপর থেকে স্কাই ডাইভ করে বিশ্বকে তাক লাগিয়ে দেন। 

পরে ১ অক্টোবর ১০৪ বছর বয়সে সাড়ে ১৩ হাজার ফুট ওপর থেকে দ্বিতীয়বারের মতো মাটিতে ঝাঁপ দেন তিনি। মাটিতে পা রেখেই বিস্মিত দর্শকদের উদ্দেশে ডরোথি বলেন, ‘বয়স একটি সংখ্যা ছাড়া কিছু নয়।’  

লাফ দিয়ে মাটিতে পা রাখার আগ পর্যন্ত প্রায় সাত মিনিট আকাশে ভেসেছিলেন ডরোথি। লাফ দেওয়ার আগে তিনি তার ওয়াকার (হাঁটার জন্য ব্যবহৃত হয়) ছুড়ে ফেলে দেন। পরে সঙ্গীদের সহযোগিতায় আকাশে নিয়ে যাওয়া স্কাই ভ্যানটিতে চড়ে বসেন।

ডরোথির ইনস্ট্রাক্টর জানান, ১০০ বছর বয়সে তিনি যখন স্কাই ডাইভ করেছিলেন, সে সময় স্কাই ভ্যান থেকে তাকে পেছন থেকে হালকা ধাক্কা দিতে হয়েছিল। কিন্তু ১০৪ বছর বয়সে তার ধাক্কার প্রয়োজন হয়নি। নিজে থেকেই ঝাঁপ দিয়েছেন। ঝাঁপ দেওয়া মুহূর্তে তাকে শান্ত এবং আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। 

নিখুঁত ল্যান্ডিংয় শেষে মাটিতে পা রেখে ডরোথি তার বন্ধুদের নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘দারুণ। তবে এটা ওপরেই দারুণ ছিল। সবকিছু আনন্দদায়ক আর দুর্দান্ত ছিল, এর চেয়ে ভালো আর হতে পারে না।’  

স্কাই ডাইভ শিকাগো নামে একটি সংস্থার সহযোগিতায় এই কীর্তি গড়েছেন ডরোথি। এর আগে ২০২২ সালে ১০৩ বছর বয়সে স্কাই ডাইভ করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন লিনিয়া ইনগেগার্ড লারসন নামে এক সুইডিশ নারী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft