আফগানিস্তানকে উড়িয়ে দিল ভারত
প্রকাশ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ১০:৫৯ পিএম

রোহিত-কোহলির বীরত্বে ভারতের কাছে পাত্তাই পেল না আফগানিস্তান। রোহিতের ঝড়ো সেঞ্চুরির সঙ্গে বিরাট কোহলির অপরাজিত হাফ সেঞ্চুরিতে আট উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিশ্বকাপের আয়োজকরা।

টপ অর্ডারের ব্যাটাররা আলো ছড়াতে না পারলেও মিডল অর্ডারে হাশমতুল্লাহ শহীদি ও আজমতউল্লাহ ওমরাজাইয়ের ব্যাটে ভারতের সামনে ২৭৩ রানের লক্ষ্য দাঁড় করায় আফগানিস্তান। চ্যালেঞ্জিং টার্গেটে ব্যাট করতে নেমে রীতিমতো ঝড় তুলে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। 

বুধবার বিশ্বকাপের নবম ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হয় আফগানরা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে রশিদ-নবিদের সংগ্রহ দাঁড়ায় ২৭২ রানে।  

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিল আফগানিস্তান। কিন্তু বিশ্বকাপের শুরুতেই তারা বাংলাদেশের কাছে শোচনীয় পরাজয় দেখে। দ্বিতীয় ম্যাচে আজ টপ ফেভারিট ভারতের বিপক্ষে হাশমতউল্লাহ শহিদীর দল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়। 

যেখানে আগে ব্যাট করে শহিদীর ৮০ এবং আজমতউল্লাহ ওমরজাইয়ের ৬২ রানে ভর করে আফগানিস্তান ২৭৩ রানের লক্ষ্য ছুড়ে দেয়। জবাবে অনেকটা হেসে-খেলে জিতল রোহিতের দল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft