প্রকাশ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ৮:২৮ পিএম

শেরপুরের গতকাল ১৫সুবিধা বঞ্চিত শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফারুক আল মাসুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব অনুদান প্রদাণ করেন।
ঝিনাইগাতী একতা উচ্চ বিদ্যালয়,ফাকরাবাদ‘সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রগ্রাম (এসইডিপি)র আওতায় সুবিধা বঞ্চিত ১৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফারুক আল মাসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান তালুকদার ও একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মিসেস. ছালমা আক্তার উপস্থিত ছিলেন।