তিস্তা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ৮:২৫ পিএম আপডেট: ০৩.১০.২০২৩ ৮:২৭ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় মহসিন মিয়া নামে ৬ বছরের এক শিশুর সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কিশামত গ্রাম সংলগ্ন তিস্তা নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে। 

নিহত শিশু তালুক বেলকা গ্রামের মিস্ত্রিপাড়ার নওশা মিয়ার ছেলে ।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি। তিনি স্থানীয়দের বরাত দিয়ে মুঠোফোনে জানান, মহসিন মিয়া গত সোমবার বাবার সঙ্গে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। 

পরে রংপুর থেকে ফার্য়ার সার্ভিসের ডুবুরি দল এসে খুঁজতে থাকে। খোজাঁর এক পর্যায়ে রাত হয়ে যায়। মঙ্গলবার সকালে ডুবুরি দলের সদস্যরা আবার খুঁজতে থাকে। ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে। তবে এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাইবান্ধা   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft